• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩১:১১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে মালিককে জরিমানা

৬ মার্চ ২০২৫ দুপুর ০২:৪০:৩০

চাঁপাইনবাবগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে মালিককে জরিমানা

হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড়ে তামান্না হোটেল এ্যান্ড রেস্টুরেন্টকে রান্না করা মাংসের সাথে কাঁচা মাংস মিশিয়ে সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ১০ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Ad

৫ মার্চ বুধবার দুপুরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

Ad
Ad

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব।

অভিযান সূত্রে জানা যায়, তামান্না হোটেল এ্যান্ড রেস্টুরেন্টকে রান্না করা মাংসের সাথে কাঁচা মাংস মিশিয়ে সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে জরিমানা আদায় করা হয়। এছাড়াও বিশ্বরোড মোড়, শান্তিমোড়, নয়াগোলা মোড়সহ জেলা শহরের বিভিন্ন হোটেল-রেস্তোরায় অভিযান পরিচালনা করেন।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযানে রমজান মাসে তৈরি ইফতার সামগ্রী ও খাবারের মান ঠিক রাখতে হোটলে মালিকদের কঠোর নির্দেশনা দেয়া হয়। এসময় হোটেলে বিভিন্ন খাবার তৈরির ভোজ্যতেল, হোটেল কর্মীদের ব্যক্তিগত সুরক্ষা ব্যবস্থার বিভিন্ন উপাদান জীবাণুমুক্ত ও ব্যবহৃত লবণ আয়োডিনযুক্ত কিনা তা ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের মাধ্যমে পরীক্ষা করা হয়। নিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



Follow Us