• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩১:৩৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গামাটির লংগদুতে বজ্রপাতে যুবকের মৃত্যু

১৭ মার্চ ২০২৫ বিকাল ০৩:৪৬:৪৭

রাঙ্গামাটির লংগদুতে বজ্রপাতে যুবকের মৃত্যু

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদু উপজেলায় গুড়িগুড়ি বৃষ্টির মাঝে বজ্রপাতে জাবেদ আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

Ad

১৭ মার্চ সোমবার দুপুর ১ টায় উপজেলায় নিজেদের কৃষি জমিতে বজ্রপাতে তার মৃত্যু হয়। সে বগাচতর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বগাচতর মুসলিম ব্লক এলাকার বাবুল হোসেনের ছেলে।

Ad
Ad

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে সে পরিবারের সাথে তাদের কৃষি জমিতে কাজ করতে যায়। দুপুরে দশ মিনিটের ঘুরাঘুরি বৃষ্টিতে হঠাৎ বজ্রপাতের বিকট শব্দ হলে, তখনি জাবেদের শরীরে বজ্রপাত আঘাত করে। তৎক্ষণাৎ তার শরীর পুড়ে যায়। সাথে সাথে তাকে উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

লংগদু সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোস্তফা মনির বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলেটিকে পরিবার হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষার নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার শরীরের কিছু অংশ বজ্রপাতে পুড়ে যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us