• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:৫৪:০৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে ইপিজেড কারখানায় হামলা, ৪৫ জনের জামিন মঞ্জুর

১৪ এপ্রিল ২০২৫ বিকাল ০৫:১৬:১১

সিদ্ধিরগঞ্জে ইপিজেড কারখানায় হামলা, ৪৫ জনের জামিন মঞ্জুর

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড দুইটি পোশাক কারখানায় হামলা ও ভাংচুরের ঘটনায় মামলার ঘটনায় ৪৫ জন আসামিকে আদালতে তোলা হলে সকলকে জামিন প্রদান করেছেন আদালত।

Ad

১৪ এপ্রিল সোমবার নারায়ণগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. কাউম খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ১২ এপ্রিল রোববার সকালে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করেন আদমজী ইপিজেডের কর্মকর্তা মুনসুর হাওলাদার সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনূর আলম।

Ad
Ad

অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে আদমজী ইপিজেডে অনধিকার প্রবেশ করে দুটি কারখানায় হামলা, ভাঙচুর ও নিরাপত্তা কর্মীদের মারধরের অভিযোগ আনা হয়েছে মামলায়। হামলা ও ভাংচুরের সময় যৌথবাহিনী ও ইপিজেডের নিরাপত্তারক্ষীরা ৪৫ জনকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় সোপর্দ করে। এদিকে গতকাল রোববার ৪৬ জনের বিরুদ্ধে মামলা হয় একজন পলাতক রয়েছে ওই ৪৫ জনকে মামলায় গ্রেফতার দেখিয়ে সকালে আদালতে প্রেরণ করা হয়। মামলায় আরও ২০০-২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

উল্লেখ্য, গত শনিবার বিকেলে কারখানা বন্ধ রেখে ‘মার্চ ফর গাজা’ মিছিলে যোগ দেওয়ার দাবি জানিয়ে কয়েকশ লোক ইপিজেড এলাকায় প্রবেশ করে ইউনেস্কো বিডি লি. ও অনন্ত হুয়াজিং নামে দুইটি পোশাক কারখানায় ভাঙচুর চালায়। ঘটনাস্থল থেকে যৌথ বাহিনী ৪৫ জনকে গ্রেফতার করে। রোববার দুপুরে গ্রেফতারদের নারায়ণগঞ্জ আদালতে পাঠায় পুলিশ।

আদমজী ইপিজেডের নির্বাহী পরিচালক মাহাবুব আহমেদ সিদ্দিক বলেন, প্রটেক্টটিভ এরিয়ার মধ্যে এ ধরনের হামলা ও ভাঙচুর কাম্য নয়। এ ঘটনায় ৪৫ জনকে যৌথ বাহিনী ও ইপিজেডের নিরাপত্তারক্ষীরা আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় সোপর্দ করেছে এবং এ ঘটনায় মামলাও হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯





Follow Us