• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২২:০৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বদলগাছী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ কারাগারে

১৬ এপ্রিল ২০২৫ বিকাল ০৫:০২:৫২

বদলগাছী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ কারাগারে

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে পুলিশের বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্টে জাহিদ হোসেন নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

Ad

১৬ এপ্রিল বুধবার সকালে উপজেলার ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

Ad
Ad

গ্রেফতার জাহিদ হোসেন বদলগাছী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের স্থানীয় সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদারের ছত্রছায়ায় ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন।

এদিন দুপুরেই তাকে আদালতে পাঠানো হয়েছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, বুধবার সকালে অভিযান চালিয়ে ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। গত বছরের ৫ নভেম্বর বদলগাছীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে পাঠানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us