• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩১:২২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

২২ এপ্রিল ২০২৫ বিকাল ০৪:২৩:২৯

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

খুলনা ব্যুরো: খুলনার ফুলতলা দুর্বৃত্তের গুলিতে সুমন মোল্লা নামের এক যুবক নিহত হয়েছে।  

Ad

২২ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার পিপরাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন মোল্লা পিপরাইল গ্রামের রকিব উদ্দিন মোল্লার ছেলে।

Ad
Ad

পুলিশ ও স্থানীয়রা জানান, সুমন মোল্লা দুপুর ১ টা ৪০ মিনিটে বাড়ি থেকে বের হয়ে জামিরা বাজারের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওয়ানা হন। প্রায় ১ কিলোমিটার দূরত্বে পিপরাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা ৩ যুবক তার গতিরোধ করে। সুমন কিছু বুঝে ওঠার আগে তাকে লক্ষ করে তারা গুলি করে।  

এ সময়ে সুমন মোল্লা মোটরসাইকেল থেকে ছিটকে পাশের একটি ধান ক্ষেতে পড়ে যায়। সন্ত্রাসীরা গুলি করে মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা গুলির শব্দে ঘটনাস্থলে এসে সুমন মোল্লাকে ধানক্ষেতে পড়ে থাকতে দেখে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলতলা থানার ওসি তদন্ত মনিরুজ্জামান খান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের আটকে সম্ভাব্য স্থানে পুলিশ চেকপোস্ট এবং অভিযান পরিচালনা করা হচ্ছে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us