• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১৯:১২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে ট্রাক চাপায় দুই কিশোরের মৃত্যু

৯ মে ২০২৫ সকাল ০৯:২১:১২

পঞ্চগড়ে ট্রাক চাপায় দুই কিশোরের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাজার থেকে বাড়ি ফেরার পথে পাথর বোঝাই ট্রাকের চাপায় সঞ্জয় চন্দ্র রায় (১৪) ও অনিক চন্দ্র রায়(১৩) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

Ad

৮ মে বৃহস্পতিবার রাত আটটায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট বাজার সংলগ্ন চার তালার মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

Ad
Ad

নিহত সঞ্জয় চন্দ্র রায় দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের ভুল্লী পাড়া এলাকার রাজকুমারের ছেলে এবং অনিক চন্দ্র রায় একই এলাকার অতুল বর্মনের ছেলে। সঞ্জয় চন্দ্র রায় পামূলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং অনিক চন্দ্র রায় লক্ষীরহাটের একটি ওয়েলডিং দোকানে কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। তারা সম্পর্কে চাচা- ভাতিজা হন।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় সঞ্জয় চন্দ্র রায় বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে লক্ষীরহাটে যায়। সেখানে বাজার শেষে তার চাচা অনিক চন্দ্র রায়সহ বাইসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে লক্ষীরহাট চার তলার মোড় নামক স্থানে পৌঁছালে পঞ্চগড় থেকে একটি পাথর বোঝাই ট্রাক সঞ্জয়দের পিছন থেকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সঞ্জয় এবং অনিক। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে স্থানীয়রা ঘাতক ট্রাকটি জব্দসহ চালক আব্দুল হালিম (৬০) ও সহকারী জাহিদ হাসান (২৫) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক ট্রাক চালক আব্দুল হালিম ঢাকা আমিন বাজার এলাকার বড়দেশী এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে এবং জাহিদ হাসান রংপুরের মিঠাপুকুর উপজেলার কালীগঞ্জ এলাকার জহুরুল ইসলামের ছেলে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, ট্রাক চাপায় দুই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক জব্দ করে ট্রাকের চালক এবং সহকারীকে আটক করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us