• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১৩:৩৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফুলবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

১০ মে ২০২৫ সন্ধ্যা ০৬:১৯:১১

ফুলবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ আজিজুল হক (৪৮) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছে।

Ad

জানা গেছে, ১০ মে শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কুটিচন্দ্রখানা এলাকায় অটোরিকশায় তল্লাশি চালিয়ে কসটেপ দিয়ে মোড়ানো ২ পটলায় মোট ১০ কেজি গাঁজা জব্দ করে পুলিশ।

Ad
Ad

এ সময় অটোরিকশাসহ মাদককারবারি আজিজুল হককে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

গ্রেফতার মাদককারবারি আজিজুল হক কাশিপুর ইউনিয়নের অনন্তপুর বেড়াকুটি এলাকার মৃত আকবর আলীর ছেলে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, গ্রেফতার মাদককারবারি দীর্ঘদিন নিজস্ব অটোরিকশায় মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে। তিনি এর আগেও গ্রেফতার হয়েছেন এবং তার বিরুদ্ধে থানায় মাদক মামলা রয়েছে। গ্রেফতারের ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us