• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১২:০০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গাজীপুর পূবাইলে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

৯ জুন ২০২৫ বিকাল ০৪:১৮:৩২

গাজীপুর পূবাইলে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

টিটন কুমার ঘোষ, পূবাইল প্রতিনিধি: গাজীপুর মহানগরীর পূবাইলে নাগদা ব্রিজ সড়ক থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬০)মরদেহ উদ্ধার করেছে পূবাইল থানা পুলিশ। তার পরিচয় পাওয়া যায়নি। পরনে আকাশী রঙের মধ্যে সাদা চেক শার্ট ও কালো রঙের প্যান্ট রয়েছে।

Ad

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে পূবাইল থানাধীন নাগদা ব্রিজ (ঢাকা সিটি বাইপাস) সড়ক থেকে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

Ad
Ad

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।

পূবাইল থানার অফিসার ইনচার্জ ওসি শেখ আমিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে অজ্ঞাতনামা ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us