• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১৭:০৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নাটোরের নলডাঙ্গায় ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

১২ জুন ২০২৫ দুপুর ০১:১৩:৫৩

নাটোরের নলডাঙ্গায় ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার বিরকুৎসা এলাকায় কুচিয়ামারা ব্রিজের উত্তরে ১২ জুন বৃহস্পতিবার সকাল আটটার দিকে রাজশাহী থেকে পার্বতীপুরগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মকলেছ রহমান নামে এক ব্যক্তি মারা যান।

Ad

নিহত মকলেছ রহমানের বয়স ৫০ বছর। তিনি দূলভপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন মিস্ত্রি। তার বাবার নাম মৃত তাছের মোল্লা।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন আসার সময় হঠাৎ করেই তিনি রেললাইনের উপরে চলে যান। এটি আত্মহত্যা না দুর্ঘটনা, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার পর তার স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহ বাড়িতে নিয়ে যান।

স্থানীয় প্রশাসন ও রেলওয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us