• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩৩:৫৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

১৩ জুন ২০২৫ দুপুর ০২:৪৬:৩৬

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় আলী আকবর (৬৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে।

Ad

১৩ জুন শুক্রবার ভোরে উপজেলার উচিৎপুরা-রামচন্দ্রদী সড়কের গহরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আকবর উচিৎপুরা গ্রামের মৃত ইসমাইলের ছেলে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আলী আকবর মাছের ব্যবসা করতেন। ঘটনার সময় ভোরে মাছ আনার জন্য তিনি ২ ছেলেকে সাথে নিয়ে একটি নছিমন দিয়ে ভুলতার উদ্দেশ্যে রওনা দেন। কিছু দূরে যাওয়ার পর গহরদী এলাকায় আসলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে নছিমনটি রাস্তার পাশে পড়ে যায়। এতে আলী  আকবর গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার সরকারি হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সুমন দাস জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার শরীরে কোনো আঘাত ছিল না। চাপা পড়ে তিনি মারা যান।  
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন  জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us