• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৭:১৬:৩০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক

২৬ জুলাই ২০২৫ দুপুর ১২:১৬:৪২

বাগেরহাটে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ যুবক আটক।

Ad

২৫ জুলাই বৃহস্পতিবার রাতে সেনাবাহিনীর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

Ad
Ad

রাত আনুমানিক দুইটায় বাগেরহাট সদর আর্মি ক্যাম্পের একটি দল ডায়াবেটিক পার্ক এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সরবরাহের সময় জিহাদুল ইসলাম তন্ময় নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে তার স্বীকারোক্তির ভিত্তিতে তার বাসায় তল্লাশি চালিয়ে ৩২ পিস ইয়াবা ও ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত তন্ময়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মাদকবিরোধী অভিযানকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে এবং তারা এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us