• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২৭:৩৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুর পলিটেকনিকে শিক্ষার্থীদের ওপর হামলা, নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক

২১ আগস্ট ২০২৫ সকাল ০৯:২১:০৬

লক্ষ্মীপুর পলিটেকনিকে শিক্ষার্থীদের ওপর হামলা, নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রলীগ কর্মী ফারদিন হাসান ও জুনাইদ হোসেন নামে দুজনকে আটক করেছে পুলিশ। আটক ওই দুজন লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের অনুসারী।

Ad

২০ আগস্ট বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে।

Ad
Ad

শিক্ষার্থীরা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ছাত্রলীগ কর্মী ফারদিন হাসান ও জুনাইদ হোসেন একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী আবদুল মান্নানকে মারধর করে। এরপর সাধারণ শিক্ষার্থীরা দুজনকে ধাওয়া করলে পালিয়ে যায় তারা। বুধবার ফারদিন হাসান ও জুনাইদ হোসেন কলেজ ক্যাম্পাসে আসে। এ খবর পেয়ে মান্নানের সহপাঠীরা গণধোলাই দিয়ে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করে।  

সদর থানার ওসি আবদুল মোন্নাফ বলেন, সাধারণ শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। আটক দুজনেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us