• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১২:০৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে অস্ত্রসহ ৫ ডাকাত আটক

২৪ আগস্ট ২০২৫ দুপুর ০২:৫৯:১৩

কালিয়াকৈরে অস্ত্রসহ ৫ ডাকাত আটক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈরে অস্ত্র-শস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযানে ৫ জন ডাকাত সদস্য আটক হয়েছে। তবে অন্ধকারের সুযোগে আরও ২-৩ জন পালিয়ে যায়।

Ad

পুলিশ জানায়, রবিবার (২৪ আগস্ট) গভীর রাতে টহল ডিউটিতে থাকা কালিয়াকৈর থানার এসআই মো. ইসমাইল হোসেন গোপন সংবাদ পান যে, একটি পিকআপযোগে ডাকাতদল কালামপুর হয়ে সিনাবহর দিকে ডাকাতির উদ্দেশ্যে যাচ্ছে।

Ad
Ad

খবর পেয়ে পুলিশ কালামপুর চৌরাস্তার সামনে পিকআপটিকে সিগন্যাল দিলে চালক তা অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যায়। প্রায় আট কিলোমিটার ধাওয়া করার পর পল্লী বিদ্যুৎ ইকোটেক্সের সামনে গাড়িটি আইল্যান্ডে উঠে গেলে ডাকাতদল ছত্রভঙ্গ হয়ে পড়ে। এসময় পুলিশ পাঁচজনকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলো—শুভ (২৩), রাকিব (২৪), আনাছ রানা, এশরাফ আকন্দ খোকন (২৫) ও হাফিজুল ইসলাম (২৪)। তাদের মধ্যে একজন আহত হলে তাকে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের আহমেদ জানান, আটক ডাকাতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতকদের ধরতে অভিযান চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us