• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১২:২৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেফতার

২৪ আগস্ট ২০২৫ বিকাল ০৫:০৯:৪৩

কালিয়াকৈরে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেফতার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad

২৩ আগস্ট শনিবার রাতে উপজেলার কালামপুর এলাকা ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Ad
Ad

গ্রেফতারকৃতরা হলো—আনাছ রানা, হাফিজুর রহমান, আহমেদ শুভ মিয়া, রাকিব হাসান, ইসফাক আকন্দ খোকন, রিদয় হাসান, সজল আহমেদ, জুয়েল রানা, রমজান আলী, সুজন মিয়া ও জালাল মিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, আটকরা গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কালামপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে দেশীয় অস্ত্র, দুটি পিকআপ ভ্যান ও কয়েকটি মোবাইল ফোনসহ আটক করে পুলিশ। অপরদিকে, একই রাতে একটি সোয়েটার কারখানায় ডাকাতির ঘটনায় পৃথক অভিযানে আরও ছয় ডাকাতকে গ্রেফতার করা হয়।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মো. যোবায়ের জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us