• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৭:১৯:৩৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফটিকছড়ির দাঁতামারায় বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

২৭ আগস্ট ২০২৫ বিকাল ০৫:৫৪:৩৯

ফটিকছড়ির দাঁতামারায় বৃদ্ধের রহস্যজনক মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ির দাঁতমারায় হাঁছি মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

২৭ আগস্ট বুধবার সকালে ভুজপুর থানাধীন দাঁতামারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বালুখালী এলাকায় একটি বাড়ির সামনে রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হাঁছি মিয়ার বাড়ি একই ইউনিয়নের নিচিন্তা গ্রামে।

Ad
Ad

ভুজপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নুরুল আলম জানান, সকাল ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, মঙ্গলবার রাতে হাঁছি মিয়া স্থানীয় একটি বাড়িতে দাওয়াতে যান এবং সেখানে রাতযাপন করেন। ভোরে দোকান খোলার উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়ার পর পথে তার মরদেহ পাওয়া যায়।

পুলিশ জানায়, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

ওসি তদন্ত আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে। নিহতের পরিবার থেকেও এখনো কোনো অভিযোগ বা মামলা করা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us