• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩০:২২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ১

৫ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৫০:৪৫

মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২, আহত ১

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছে।

Ad

৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঘিওর উপজেলার নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঘিওর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কহিনুর ইসলাম।

Ad
Ad

নিহতরা হলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষাভাদ্রা গ্রামের ময়নাল মণ্ডলের ছেলে সুজন মণ্ডল (২০) ও একই উপজেলার ধুবলিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে সোহান (২০)। আহত হয়েছেন মারুফ হোসেন (২১) একই উপজেলার জাকির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বন্ধু নতুন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে মানিকগঞ্জের দিকে আসার পথে তারা টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের ঘিওর নতুন ব্রিজ মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিরাপত্তা খুঁটির সঙ্গে ধাক্কা খায়।

এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুজন ও সোহানকে মৃত ঘোষণা করেন। আহত মারুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us