• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৫৭:০৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে বাউল শিল্পীর রহস্যজনক মৃত্যু : স্বামী আটক

৪ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:১০:৪৭

নারায়ণগঞ্জে বাউল শিল্পীর রহস্যজনক মৃত্যু : স্বামী আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় বাউল শিল্পী অনিকা আক্তার (১৮) নামে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

Ad

৪ অক্টোবর শনিবার ভোরে ফতুল্লার ভুইগড় মাস্টারবাড়ী এলাকার একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলায় ঘটে এ ঘটনা।

Ad
Ad

নিহত অনিকা আক্তারের বাড়ি মাদারীপুর জেলার মোস্তফাপুর এলাকায়। তার চার মাস বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

এ ঘটনায় স্বামী হাবিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাত আনুমানিক চারটার দিকে অনিকার স্বামী হাবিবুর রহমান সিকদার (২৬) স্ত্রীকে অচেতন অবস্থায় সাইনবোর্ড এলাকার প্রোঅ্যাকটিভ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, অনিকার গলায় ওড়না পেঁচানো দাগ ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা যায়। বিষয়টি সন্দেহজনক মনে হলে হাসপাতাল কর্তৃপক্ষ ফতুল্লা থানা পুলিশকে খবর দেয়।

সংবাদ পেয়ে ফতুল্লা থানার এসআই আবুল বাশার সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অনিকা ও হাবিবের দাম্পত্য জীবনে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। সম্প্রতি, ২ অক্টোবরও তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে বলে প্রতিবেশীরা জানিয়েছেন। তখনও অনিকাকে প্রোঅ্যাকটিভ হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, “মৃত্যুর কারণ স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা না হত্যাকাণ্ড তা তদন্তের জানা যাবে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১





Follow Us