• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১৭:৩৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেটে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৫

১৩ জুন ২০২৩ সন্ধ্যা ০৬:১৫:২১

সিলেটে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৫

সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ১৩ জুন মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের তের মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

Ad

আহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

Ad
Ad

স্থানীয়রা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে হঠাৎ করে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় অন্তত ১৫ জনের মতো যাত্রী আহত হয়েছেন। এরমধ্যে সাত জনের অবস্থা গুরুতর।

খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক জামাল বলেন, ঘটনাস্থলে গিয়ে কোনো আহত যাত্রী পাইনি। এর আগেই স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

তবে কতজন আহত হয়েছেন, তা সঠিক হিসেব জানাতে পারেন নি ওই পুলিশ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us