• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:২৪:৩২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আশুলিয়ায় সেফটি ট্যাংক বিস্ফোরণে নিহত ১,আহত ৫

১১ অক্টোবর ২০২৫ দুপুর ০১:০৩:০৪

আশুলিয়ায় সেফটি ট্যাংক বিস্ফোরণে নিহত ১,আহত ৫

স্টাফ রিপোর্টার, সাভার : ঢাকার সাভারের আশুলিয়ায় সেফটি ট্যাংক বিস্ফোরণ হয়ে রাব্বানী (৫০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।

Ad

১১ অক্টোবর শনিবার সকাল ১০ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান। এর আগে গতকাল রাত তিনটার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইলের রহমতুল্লাহর টিনশেট বাড়ির সেফটি ট্যাংক বিস্ফোরণ হলে এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত রাব্বানী রহমতুল্লাহর টিনশেট বাড়ির ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করতেন। তিনি বগুড়া জেলার সারিয়াকান্দি এলাকার বাসিন্দা। এছাড়া আহতরা হলেন- মো. রোহান (৭), ইমান আলী (৪৫), ফারিয়া বেগম রত্না (৪৫), ইশরাত জাহান রিয়া (১৮) ও সোনিয়া আক্তার (৩৫)। তারা সবাই ওই বাড়িতে বসবাস করতেন।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কাওসার আলী বলেন, গতকাল রাত ৩ টার দিকে ওই এলাকার একটি টিনশেড বাড়ির সেফটি ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ঘটনাস্থলে বাড়ির ম্যানেজার রাব্বানী নিহত হয়। আহত হয় বাড়ির অন্যান আরও ৫ জন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে,বর্তমানে তারা আশঙ্কা মুক্ত।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে স্বজনদের খবর দেওয়া হয়েছে। এব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪



Follow Us