• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২৮:৫৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আখাউড়াতে ছুরিকাঘাতে যুবক নিহত

২৪ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:২৮:০৭

আখাউড়াতে ছুরিকাঘাতে যুবক নিহত

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের সড়ক বাজারে দোকানের সামনে অটোরিকশা রাখাকে কেন্দ্র করে তর্কবিতর্কের জেরে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।

Ad

২৩ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের সড়ক বাজারে এ ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার উত্তর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে মো. জীবন মিয়া।

Ad
Ad

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাগরিবের আজানের পর মিষ্টির দোকানের সামনে অটোরিক্সা রাখা নিয়ে দোকান কর্মচারীর সাথে অটো চালকের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে অটো চালক দোকান কর্মচারীকে ছুরিকাঘাত করে। এসময় আশেপাশের লোকজন আহত দোকান কর্মচারীকে দ্রুত আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এছাড়া অটো চালককে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল জিলানী বলেন, ছুরিকাঘাতে আহত এক যুবক কে সন্ধ্যায় হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে আখাউড়া থানার ওসি মো. ছমি উদ্দিন বলেন, মিষ্টি দোকানের কর্মচারী ও অটোরিক্সা চালকের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে অটোরিক্সা চালক তার কাছে থাকা ছুরি দিয়ে আঘাত করলে মিষ্টি দোকানের কর্মচারীর মৃত্যু হয়। ঘাতক চালককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us