• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:২৬:২৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

৩ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:০৪:৪৫

ঝিনাইদহে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার কলামন খালি এলাকায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

Ad

৩ নভেম্বর সোমবার সকালে সদর উপজেলার কলামনখালী বাজারে এ ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

Ad
Ad

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি কলামনখালী গ্রামের সাবেক চেয়ারম্যান আসাদ চৌধুরী ও বিএনপি নেতা মাসুদ জোয়ার্দারের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিলো। বেশ কয়েকদিন যাবত দুই পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা চলছিলো।

এর জের ধরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪



Follow Us