• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৪৩:০৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, যুবক নিহত

২০ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:৪০:৩৪

ঝিনাইদহে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, যুবক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছোটশিমলা গ্রামে ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় মুক্তার হোসেন (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

Ad

২০ নভেম্বর বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তার হোসেন ঝিনাইদহ সদর উপজেলার আড়মুখী গ্রামের মতিয়ার হোসেনের ছেলে।

Ad
Ad

স্থানীয়রা জানায়, সকালে ইজিবাইকে যশোরে চৌগাছায় যাচ্ছিলেন মুক্তার হোসেনসহ কয়েকজন। পথিমধ্যে কালীগঞ্জে ছোটশিমলা গ্রামে পৌঁছালে হঠাৎ একটি কুকুর সামনে চলে আসে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে গছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার উপরেই উল্টে যায়। পরে স্থানীয়র তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার এসআই তকিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ দাফনের জন্য দেওয়া হয়েছে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us