• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১১:২৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পঞ্চগড়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবি নিয়ে ২ সন্তানের জননী

৯ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:০৭:৩৩

পঞ্চগড়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবি নিয়ে ২ সন্তানের জননী

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌরসভার মিলগেট ইসলামপুর এলাকায় পরকীয়া প্রেমিক বিয়ে করতে রাজি না হওয়ায় তার বাড়িতে অবস্থান নিয়েছেন দুই সন্তানের জননী জুলেখা বেগম (জুলি)।

Ad

সোমবার সকাল থেকে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়ার পরই প্রেমিক রেজাউল করিম ওরফে বাবু বাড়ি থেকে পালিয়ে যায়। বিয়ে না করা পর্যন্ত বাড়ি ছাড়বেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন জুলেখা।

Ad
Ad

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জুলেখাকে একনজর দেখতে শত শত মানুষ ভিড় করছেন প্রেমিক বাবুর বাড়িতে। এতে বিপাকে পড়েছেন দুই সন্তানের মা জুলেখা বেগম।

জানা যায়, মিলগেট এলাকার ট্রাকচালক স্বপন আলীর স্ত্রী জুলেখা বেগমের সঙ্গে ২০২১ সালে স্থানীয় কাপড়ের দোকানের কর্মচারী রেজাউল করিম বাবুর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, বাবু প্রথমে গোপনে জুলেখার গোসলের ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। এরপর বাধ্য হয়ে জুলেখা তার সঙ্গে প্রেমের এবং পরবর্তীতে শারীরিক সম্পর্কে জড়ান। এসময় বাবু আরও কয়েকবার আপত্তিকর ভিডিও ধারণ করে এবং বিভিন্ন সময়ে এনজিও থেকে কয়েক লাখ টাকা ঋণ তুলে দিতে জুলেখাকে বাধ্য করেন।

গত এক বছর ধরে তাদের সম্পর্কের বিষয়টি এলাকাবাসীসহ জুলেখার স্বামী স্বপন জানতে পারেন। এ নিয়ে দাম্পত্য জীবনে অশান্তি সৃষ্টি হলে সোমবার সকালে জুলেখা বাবুর বাড়িতে গিয়ে অবস্থান নেন। কিন্তু জুলেখার প্রবেশের পরই বাবু পালিয়ে যায়।

এদিকে বাবুর স্ত্রী শাহনাজ পারভিন জুলেখাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করলে জুলেখা জানিয়ে দেন, আমার স্বামী আমাকে আর গ্রহণ করবে না, তাই বাবুকে বিয়ে করতেই হবে। তা না হলে এখানেই আত্মহত্যা করবো।
এ ঘটনার পর এলাকাবাসী পরকীয়া প্রেমিক বাবুর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us