দ্বিতীয় বিয়ে করে দোয়া চাইলেন রফিকুল ইসলাম মাদানী
অনলাইন ডেস্ক: নিজের দ্বিতীয় বিয়ের তথ্য প্রকাশ্যে জানিয়েছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী।৬ মে বুধবার তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।জানা গেছে, রফিকুল ইসলাম মাদানী মারকাযু শাহাবুদ্দিন আল ইসলামী মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম। ফেসবুক পোস্টে তিনি দ্বিতীয় বিয়ের সিদ্ধান্তকে নিজের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন।পোস্টে তিনি লিখেছেন, আল্লাহভীতি ও গোনাহ থেকে বাঁচার তাগিদ থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, সমাজে অনেকেই বিবাহিত হয়েও গোপনে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন, কিন্তু তিনি সেই পথে না গিয়ে হালাল পন্থা বেছে নিতে চেয়েছেন।তিনি আরও উল্লেখ করেন, তার এই সিদ্ধান্তে প্রথম স্ত্রী কষ্ট পেয়েছেন, যা তাকে মানসিকভাবে ব্যথিত করে। তবুও তিনি এটিকে ধর্মীয় বিধানের অংশ হিসেবে দেখছেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।স্ত্রীর সম্মতি পাওয়ার বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি দীর্ঘদিন চেষ্টা করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন, যাতে তার স্ত্রী বিষয়টি মেনে নিতে পারেন।পোস্টের শেষে তিনি সবার কাছে দোয়া চান, যাতে তার দুই পরিবার ধৈর্য ধারণ করতে পারে এবং তিনি যেন ন্যায়বিচার (ইনসাফ) বজায় রেখে সংসার পরিচালনা করতে পারেন।