• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৪শে বৈশাখ ১৪৩৩ রাত ০৯:২৪:২২ (07-May-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন সেই মনিকা কবির

২২ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৫৪

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন সেই মনিকা কবির

বিনোদন ডেস্ক: ঢাকার রাস্তায় পথচারীকে মারধর ও কটূক্তি করায় আলোচিত রুশ বংশোদ্ভূত মডেল মনিকা কবির এবার জীবনের নতুন অধ্যায়ে নেটিজেনদের নজর কেড়েছেন।

মনিকা কবির বাংলাদেশি যুবক ওয়াহিদ জামানকে বিয়ে করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নিজেই এই খবর নিশ্চিত করেছেন। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, ‘আমরা বিয়ে করেছি।’

Ad
Ad

শেয়ার করা ভিডিওতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে একে-অপরকে মালা পরিয়ে দিচ্ছেন দম্পতি। ভিডিওজুড়ে তাদের আনন্দঘন মুহূর্ত ও খুনসুটি ফুটে উঠেছে। বিয়ের খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই তা দ্রুত ভাইরাল হয়েছে।

Ad

তবে এই বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেক নেটিজেন শুভকামনা জানালেও কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে, বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার উদ্দেশ্যেই কি জীবনসঙ্গী হিসেবে বাংলাদেশি যুবককে বেছে নিয়েছেন মনিকা।

এর আগে ঢাকার রাস্তায় এক পথচারীকে লাঞ্ছিত করার অভিযোগে মামলা দায়েরের পর মনিকা কবিরকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। সেই বিতর্ক কাটতে না কাটতেই নিজের বিয়ের খবর দিয়ে নতুনভাবে আলোচনায় এলেন এই মডেল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us