• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা বৈশাখ ১৪৩৩ রাত ১১:১৯:৫৪ (16-Apr-2026)
  • - ৩৩° সে:

বিয়ে করলেন সংগীতশিল্পী জুবিন নটিয়াল

১৬ এপ্রিল ২০২৬ রাত ০৯:০৩:২৯

বিয়ে করলেন সংগীতশিল্পী জুবিন নটিয়াল

বিনোদন প্রতিবেদক: বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন নটিয়াল বিয়ে করেছেন। কোনো জাঁকজমক আয়োজন ছাড়াই পারিবারিক পরিবেশে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের প্রতিবেদনে জানা যায়, নিজ জন্মস্থান ভারতের উত্তরাখণ্ডের পাহাড়ি পরিবেশে শৈশবের ভালোবাসাকেই জীবনসঙ্গী করেছেন এই গায়ক। তার স্ত্রী গ্ল্যামার জগতের কেউ নন।

Ad
Ad

পাত্রী সম্পর্কে বিস্তারিত তথ্য জানা না গেলেও দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ধর্মীয় রীতি মেনে বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে আগ্রহী হওয়ায় জুবিন নটিয়াল নিজে থেকে বিষয়টি প্রকাশ্যে আনেননি।

Ad

বর্তমানে তিনি ঘনিষ্ঠজনদের সঙ্গে বিবাহিত জীবনের বিশেষ মুহূর্ত উদ্‌যাপন করছেন। বিয়ের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও এ নিয়ে প্রকাশ্যে আপত্তিও জানাননি।

দেহরাদুনের বাসিন্দা জুবিন নটিয়াল ২০১১ সালে একটি রিয়েলিটি শোর মাধ্যমে সংগীতজগতে যাত্রা শুরু করেন। এরপর থেকে একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন। এখন পর্যন্ত ২০০ এরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন এই গায়ক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজার্ভ ছাড়ালো ৩৫ বিলিয়ন ডলার
রিজার্ভ ছাড়ালো ৩৫ বিলিয়ন ডলার
১৬ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩০:২০


বিয়ে করলেন সংগীতশিল্পী জুবিন নটিয়াল
বিয়ে করলেন সংগীতশিল্পী জুবিন নটিয়াল
১৬ এপ্রিল ২০২৬ রাত ০৯:০৩:২৯






Follow Us