• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৫৪:১২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা ও মরদেহে আগুন, গ্রেফতার ৭

২০ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:০০:৩২

ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা ও মরদেহে আগুন, গ্রেফতার ৭

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী এক যুবককে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা ও মরদেহে আগুন দেয়ার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

Ad

২০ ডিসেম্বর শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করে র‌্যাব-১৪।

Ad
Ad

গ্রেফতাররা হলেন, লিমন সরকার (১৯), তারেক হোসেন (১৯), মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মিরাজ হোসেন আকন (৪৬)।

র‌্যাব জানায়, দিপু চন্দ্র দাশকে পিটিয়ে হত্যার ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে উপজেলার ডুবালিপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক দিপুকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর বিক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নিয়ে আগুন দেয়ার চেষ্টা করে।

এ ঘটনায় শুক্রবার ভালুকা থানায় নিহতের ভাই বাদি হয়ে মামলা করেন। পুলিশ জানায়, নিহত দিপু চন্দ্র দাশের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫



Follow Us