• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৮:২৯:৩৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নারী সমাজ আগামী জাতীয় নির্বাচনে জামায়াতকে প্রত্যাখ্যান করবে: দুলু

৪ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২৭:১৭

নারী সমাজ আগামী জাতীয় নির্বাচনে জামায়াতকে প্রত্যাখ্যান করবে: দুলু

স্টাফ রিপোর্টার, নাটোর: বিএনপির কেন্দ্রীয় নেতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা–২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নারী সমাজ আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামকে প্রত্যাখ্যান করবে।

Ad

তিনি বলেন, ইসলাম নারী-পুরুষকে সমান মর্যাদা দিয়েছে।

Ad
Ad

৪ ফেব্রুয়ারি বুধবার সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ত্রিমহনী বাজারে নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন তিনি।

দুলু আরও বলেন, দেশে নারীরা সমান অধিকার নিয়ে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেবে না-এমন আশঙ্কায় আজ সারা দেশের নারী সমাজ ক্ষুব্ধ ও বিক্ষুব্ধ হয়ে উঠছে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুলসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us