• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৪৩:২৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

৮ জুলাই ২০২৩ বিকাল ০৫:২৯:১৯

কেরানীগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। ৮ জুলাই শনিবার সকালে মালঞ্চ এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় মো. নয়ন (২০) নামে ঐ যুবকের মরদেহটি উদ্ধার করে কেরানিগঞ্জ মডেল থানা পুলিশ।

Ad

নিহত নয়ন মাদারীপুরের কালকিনি  থানার লক্ষীপুর গ্রামের মো. মোসলেম মাতবরের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন। উপজেলার শাক্তা ইউনিয়নের নুরন্ডি এলাকার আম্মাজান গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে ভাড়ায় চালাতেন এবং অন্যান্য চালকদের সাথে রাতে ঐ গ্যারেজেই থাকতেন।

Ad
Ad

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শুক্রবার রাতের কোন এক সময়ে অটোরিকশাটি ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে। শনিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us