• ঢাকা
  • |
  • সোমবার ৯ই চৈত্র ১৪৩২ রাত ০৯:১৫:২৯ (23-Mar-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জের তিন আসনের ৫১৫ কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৩:৪৯

মানিকগঞ্জের তিন আসনের ৫১৫ কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনের মোট ৫১৫টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সব ভোটগ্রহণ সামগ্রী কেন্দ্রে পৌঁছে দিতে প্রশাসন সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে।

১১ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টা থেকে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর প্রিজাইডিং কর্মকর্তারা নিজ নিজ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল, ভোটার রেজিস্টারসহ প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করছেন। সরঞ্জাম গ্রহণ শেষে নির্ধারিত নিরাপত্তা টিমের সঙ্গে তারা নিজ নিজ কেন্দ্রে রওনা হচ্ছেন।

Ad
Ad

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তিনটি আসনে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে প্রতিটি কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে।

Ad

জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা জানান, ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্ন রাখতে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us