• ঢাকা
  • |
  • সোমবার ৯ই চৈত্র ১৪৩২ রাত ১১:১০:৫১ (23-Mar-2026)
  • - ৩৩° সে:

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে পোলিং অফিসারের মৃত্যু

১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৭:৪২

ব্রাহ্মণবাড়িয়ায় ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে পোলিং অফিসারের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞান হয়ে পড়ে গিয়ে মারা গেছেন কর্তব্যরত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের এক পোলিং অফিসার। আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে সরাইলের সৈয়দ সিরাজুল ইসলাম অডিটরিয়াম কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞান হয়ে পড়ে গিয়ে মারা গেছেন কর্তব্যরত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের এক পোলিং অফিসার। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে সরাইলের সৈয়দ সিরাজুল ইসলাম অডিটরিয়াম কেন্দ্রে এ ঘটনা ঘটে।

Ad
Ad

আহত ব্যক্তির নাম মো. মোজাহিদুল ইসলাম (৪৮)। তিনি সরাইলের হালুয়াপাড়ার বাসিন্দা ছিলেন। তিনি পানিশ্বর ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক ছিলেন।

Ad

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শামীম আল মামুন জানান, সকালে কেন্দ্রের ২ নম্বর বুথে দায়িত্ব পালন করছিলেন মুজাহিদুল। ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পর তিনি অসুস্থতা অনুভব করলে কেন্দ্রের বাইরে যান।

তিনি জানান, একপর্যায়ে তিনি বাইরে গিয়ে মাটিতে লুটিয়ে পড়লে সবাই এগিয়ে এসে তাকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। পরে শুনেছি চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us