• ঢাকা
  • |
  • রবিবার ২রা ফাল্গুন ১৪৩২ রাত ০২:২৭:২৮ (15-Feb-2026)
  • - ৩৩° সে:

জামালপুর-১ আসনে বিএনপি প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত বিজয়ী

১৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২৫:১২

জামালপুর-১ আসনে বিএনপি প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত বিজয়ী

জামালপুর (বকশিগঞ্জ) প্রতিনিধি: জামালপুর-১ (বকশিগঞ্জ দেওয়ানগঞ্জ) আসনে এম রশিদুজ্জামান মিল্লাত ধানের শীষ প্রতীকে  বিপুল ভোটে জয়লাভ করেন।

Ad

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারাদিন ভোট প্রদান শেষে গণনা করার পর ৭৮,৪৫৪ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন তিনি।

Ad
Ad

জামালপুর-১ আসনে প্রার্থী ছিল পাঁচ জন এম রশিদুজ্জামান মিল্লাত ধানের শীষ প্রতীকে ১৭২১১৫ ভোট, নাজমুল হক সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে  ৯৩৬৬১ ভোট, আব্দুর রউফ তালুকদার হাত পাখা প্রতীকে ৪০৯০ ভোট, এ কে এম ফজলুল হক লাঙল মার্কা প্রতীকে ৯০৪ ভোট, মো. রফিকুল ইসলাম ট্রাক মার্কা প্রতীকে ২২৫ ভোট। জামাত-বিএনপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিএনপি'র ধানের শীষ প্রতীক জয়লাভ করে।

জামালপুর-১ দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন ১৩৮, জামালপুর-১ আসন। দেওয়ানগঞ্জ উপজেলায় ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন এবং বকশীগঞ্জ উপজেলা ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোট কেন্দ্র ১২৮টি, এর মধ্যে দেওয়ানগঞ্জে ৭৫টি ও বকশীগঞ্জে ৫৩টি ভোট কেন্দ্র রয়েছে। দেওয়ানগঞ্জে অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ২৮টি, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ১১টি। বকশীগঞ্জে অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ১টি, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ৪৫টি।

জামালপুর-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৩১ হাজার ৭০৭ জন। পুরুষ ভোটার ২ লাখ ১৬ হাজার ২০৭ জন। মহিলা ভোটার ২ লাখ ১৫ হাজার ৪৯৮ জন। হিজড়া ভোটার ২ জন। এর মধ্যে মোট পোস্টাল ভোট ২ হাজার ৮৩২ জন, পুরুষ ২ হাজার ১০৩ জন, মহিলা ৭২৯ জন।  

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ) আসনে এম রশিদুজ্জামান মিল্লাত জয় লাভের পর নেতা কর্মীরা রাতে মিষ্টি খাওয়া এবং উল্লাসে মেতে উঠেন। তারা মনে করেন এম রশিদুজ্জামান মিল্লাত জয় লাভ করায় আমরা সবাই আনন্দিত। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৬ ফেব্রুয়ারি
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ ১৬ ফেব্রুয়ারি
১৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৫০:১১




ফেসবুকে প্রেম, ভালোবাসা দিবসে বিয়ে
ফেসবুকে প্রেম, ভালোবাসা দিবসে বিয়ে
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৫

তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন
তারেক রহমানকে কাতারের প্রধানমন্ত্রীর অভিনন্দন
১৪ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩১



Follow Us