জামালপুর-১ আসনে বিএনপি প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত বিজয়ী
জামালপুর (বকশিগঞ্জ) প্রতিনিধি: জামালপুর-১ (বকশিগঞ্জ দেওয়ানগঞ্জ) আসনে এম রশিদুজ্জামান মিল্লাত ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়লাভ করেন।১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সারাদিন ভোট প্রদান শেষে গণনা করার পর ৭৮,৪৫৪ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন তিনি।জামালপুর-১ আসনে প্রার্থী ছিল পাঁচ জন এম রশিদুজ্জামান মিল্লাত ধানের শীষ প্রতীকে ১৭২১১৫ ভোট, নাজমুল হক সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে ৯৩৬৬১ ভোট, আব্দুর রউফ তালুকদার হাত পাখা প্রতীকে ৪০৯০ ভোট, এ কে এম ফজলুল হক লাঙল মার্কা প্রতীকে ৯০৪ ভোট, মো. রফিকুল ইসলাম ট্রাক মার্কা প্রতীকে ২২৫ ভোট। জামাত-বিএনপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিএনপি'র ধানের শীষ প্রতীক জয়লাভ করে।জামালপুর-১ দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন ১৩৮, জামালপুর-১ আসন। দেওয়ানগঞ্জ উপজেলায় ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়ন এবং বকশীগঞ্জ উপজেলা ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত। মোট ভোট কেন্দ্র ১২৮টি, এর মধ্যে দেওয়ানগঞ্জে ৭৫টি ও বকশীগঞ্জে ৫৩টি ভোট কেন্দ্র রয়েছে। দেওয়ানগঞ্জে অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ২৮টি, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ১১টি। বকশীগঞ্জে অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ১টি, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র ৪৫টি।জামালপুর-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৩১ হাজার ৭০৭ জন। পুরুষ ভোটার ২ লাখ ১৬ হাজার ২০৭ জন। মহিলা ভোটার ২ লাখ ১৫ হাজার ৪৯৮ জন। হিজড়া ভোটার ২ জন। এর মধ্যে মোট পোস্টাল ভোট ২ হাজার ৮৩২ জন, পুরুষ ২ হাজার ১০৩ জন, মহিলা ৭২৯ জন। জামালপুর-১ (দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ) আসনে এম রশিদুজ্জামান মিল্লাত জয় লাভের পর নেতা কর্মীরা রাতে মিষ্টি খাওয়া এবং উল্লাসে মেতে উঠেন। তারা মনে করেন এম রশিদুজ্জামান মিল্লাত জয় লাভ করায় আমরা সবাই আনন্দিত।