• ঢাকা
  • |
  • শনিবার ৯ই ফাল্গুন ১৪৩২ রাত ১১:১৩:৩৯ (21-Feb-2026)
  • - ৩৩° সে:

এশিয়ান টিভিতে সংবাদ প্রকাশের পর গাজীপুরে খাদ্য কর্মকর্তাকে বদলি

১৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪৯:৪১

এশিয়ান টিভিতে সংবাদ প্রকাশের পর গাজীপুরে খাদ্য কর্মকর্তাকে বদলি

স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুর উপজেলার খাদ্য গুদামের কার্যক্রমে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠার পর ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আসাদুজ্জামান ভূইয়াকে বদলি করা হয়েছে। অভিযোগগুলো সম্প্রতি এশিয়ান টিভিতে সংবাদে প্রকাশিত হয়।

Ad

১৫ ফেব্রুয়ারি রোববার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, ঢাকা থেকে  জারিকৃত প্রজ্ঞাপনে প্রশাসনিক কারণ দেখিয়ে তাকে শ্রীপুর এলএসডি, গাজীপুর থেকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, কোটালীপাড়া, গোপালগঞ্জে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে নতুন কর্মস্থলে যোগদান ও দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

Ad
Ad

স্থানীয় ও সরকারি সূত্র জানায়, শ্রীপুর খাদ্য গুদামে ওএমএস কর্মসূচির সময় স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রির ক্ষেত্রে ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, ডিলারদের কাছ থেকে অবৈধ কমিশন গ্রহণ, সরকারি খালি বস্তা বিক্রি এবং মিলারদের সঙ্গে অসাধু লেনদেনসহ একাধিক অনিয়ম সংঘটিত হয়েছে।

দুই জন ব্যক্তি গত ১৫ জানুয়ারি সরকারের বিভিন্ন দপ্তর, খাদ্য অধিদপ্তর এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে দুটি তদন্ত কমিটি গঠন করা হলেও প্রথম কমিটির কার্যক্রম ভুরিভোজে ব্যস্ত থাকার অভিযোগে বাধাগ্রস্ত হয় এবং সাংবাদিক উপস্থিতিতে তারা স্থান ত্যাগ করেন। দ্বিতীয় কমিটিও গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানায়। স্থানীয়ভাবে আরও অভিযোগ রয়েছে যে তদন্ত প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে।

শ্রীপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. কামাল উদ্দিন সরকার বলেন, ‘অনিয়মের অভিযোগে আসাদুজ্জামান ভূইয়াকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইস্তেখারার নামাজের নিয়ম ও দোয়া
ইস্তেখারার নামাজের নিয়ম ও দোয়া
২১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:২০








অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
২১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৩:২৪


Follow Us