• ঢাকা
  • |
  • শনিবার ১৫ই ফাল্গুন ১৪৩২ রাত ০৩:২০:৫৫ (28-Feb-2026)
  • - ৩৩° সে:

জবি একাউন্টিং ৫ম ব্যাচের ইফতার মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠিত

২৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২:২৬:১৩

জবি একাউন্টিং ৫ম ব্যাচের ইফতার মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৫ম ব্যাচের উদ্যোগে আয়োজিত হলো বাৎসরিক ইফতার মাহফিল। ২৭ ফেব্রুয়ারি শুক্রবার রমজানের পবিত্র তাৎপর্যকে ধারণ করে আয়োজিত এই মিলনমেলায় বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা সপরিবারে মিলিত হয়ে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিক্ষার্থীদের ছোট ছোট সন্তানদের প্রাণবন্ত উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত ছোটাছুটি, যা পুরো আয়োজনকে এক উৎসবমুখর পরিবেশে পরিণত করে।

দীর্ঘদিন পর সহপাঠীদের সাথে একত্রিত হতে পেরে আবেগ আপ্লুত হয়ে পড়েন সাবেক শিক্ষার্থীরা। সাবেক শিক্ষার্থী যুগল সোনিয়া এবং মাসুদ তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, শুরুতে আসার বিষয়ে দ্বিধায় থাকলেও এখানে এসে সবার সাথে দেখা হওয়ার পর মনে হচ্ছে না আসলে বড় ধরনের ভুল হয়ে যেত। একইভাবে মুনিয়া জানান, পুরোনো স্মৃতি আর গল্পের আড্ডায় তারা যেন সেই ফেলে আসা ক্যাম্পাস জীবনে ফিরে গিয়েছিলেন। জীবনের শত ব্যস্ততার মাঝেও এই ধরনের নিবিড় সম্পর্কগুলোই মানুষের মনে সত্যিকারের প্রশান্তি এনে দেয় বলে তারা মন্তব্য করেন।

Ad
Ad

ইফতারের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা পর্বে আয়োজক শিক্ষার্থীসহ উপস্থিত সবাই ভবিষ্যতে সুদৃঢ় সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তারা একমত হন যে, এ ধরনের বাৎসরিক আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখে। আয়োজক দলের সদস্য রিয়াদ, আমিনা, পিউ, রাজু ও মাহমুদ জানান, ভবিষ্যতে তাদের এই সামাজিক ও মানবিক উদ্যোগগুলো অব্যাহত থাকবে এবং সামনের দিনগুলোতে আরও বড় পরিসরে ও সুন্দরভাবে এই মিলনমেলা আয়োজন করার প্রচেষ্টা থাকবে।

Ad

ইফতার মাহফিলে ৫ম ব্যাচের বিপুল সংখ্যক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক রাশেদ আকন, রাজু রহমান, বিপ্লব, শাকিল, জিহাদ, মারুফ, মেহেরাজ, তুবা, হিমেল, আজমল, ফয়সাল, সজিব, সিফাত, আসলাম, ইমরান, তরিকা, অমিয়, ক্যামেলিয়া ও নওশাদসহ আরও অনেকে। দিনভর আড্ডা, স্মৃতিরোমন্থন আর ইফতারের মধ্য দিয়ে এক আনন্দঘন মুহূর্ত অতিবাহিত করেন এই প্রাক্তন শিক্ষার্থীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ঈদের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা
ঈদের সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিদরা
২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৪২:২৪





রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে জুয়া, গ্রেফতার ৭
রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে জুয়া, গ্রেফতার ৭
২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২১:২৪


Follow Us