• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:৪৯:০০ (03-Mar-2026)
  • - ৩৩° সে:

স্বামী বিদেশ, অন্তঃসত্ত্বা স্ত্রী

পরকীয়া প্রেমিক কালাম ৪ লাখ টাকা দিয়ে ধরাছোঁয়ার বাইরে

৩ মার্চ ২০২৬ দুপুর ০১:১৫:২১

পরকীয়া প্রেমিক কালাম ৪ লাখ টাকা দিয়ে ধরাছোঁয়ার বাইরে

মো. হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাজিপাড়া গ্রামে দুই বছর ধরে প্রবাসে থাকা মো. আনারুল ইসলামের স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে একই গ্রামের কালাম নামের এক যুবকের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে জীবিকার তাগিদে বিদেশে যান ওই নারীর স্বামী আনারুল ইসলাম। দীর্ঘ সময় দেশে না থাকলেও সম্প্রতি তার স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এলে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়। এ সময় স্থানীয়রা পরকীয়া সম্পর্কের অভিযোগ তোলেন।

Ad
Ad

অভিযোগ রয়েছে, বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় কয়েকজন মোড়লের মাধ্যমে গ্রাম্য সালিস করে অভিযুক্ত কালামকে ৪ লাখ টাকা জরিমানা করেছে। আর অন্তঃসত্ত্বা নারীর গর্ভে থাকা কালামের নবজাতক শিশুকে নিঃসন্তান দম্পতিকে দান করা হয়েছে।

Ad

এবিষয়ে অভিযুক্ত পরকীয়া প্রেমিক কালামের সঙ্গে কথা বললে সে অকপটে স্বীকার করে বলেন, ঘটনাটি সত্য তবে স্থানীয় সালিশের মাধ্যমে আমি ৪ লাখ টাকা দিয়ে সমাধান করেছি।

এবিষয়ে জানতে চাইলে ওই অভিযুক্ত নারী বলেন, কালামের সঙ্গে আমার একটা সম্পর্ক হয়েছে যার কারণে আমি অন্তঃসত্ত্বা হয়েছি, তবে বাচ্চা প্রসবের পর সেই বাচ্চা কালামকে দিয়েছি। এ ঘটনায় কালাম ও আমার পরিবার সালিশের মাধ্যমে বিষয়টা সমাধান করেছে। ভুক্তভোগী স্বামীর পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে।

চাঁপাই নবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ অফিসার মো. নূরে আলম বলেন, এবিষয়ে থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us