• ঢাকা
  • |
  • বুধবার ২০শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:৫১:৩৮ (04-Mar-2026)
  • - ৩৩° সে:

মাদারীপুরে বিকৃত অবস্থায় পাওয়া মরদেহের রহস্য উদঘাটন

৪ মার্চ ২০২৬ দুপুর ০২:৪৬:১৯

মাদারীপুরে  বিকৃত অবস্থায় পাওয়া মরদেহের রহস্য উদঘাটন

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার দুর্গাবদী ইউনিয়নে মুখমণ্ডল বিকৃত অবস্থায় পাওয়া মরদেহের রহস্য উদঘাটন করেছে পুলিশ। শুরুতে হত্যাকাণ্ডটি ছিল সম্পূর্ণ রহস্যজনক, কারণ মরদেহের পরিচয় অজানা ছিল এবং মুখমণ্ডলের চামড়া তুলে ফেলা হয়েছিল। ঘটনাস্থলে কোনো সুস্পষ্ট আলামতও পাওয়া যায়নি।

৩ মার্চ মঙ্গলবার দুপুরে মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এহতেশামুল হক বিষয়টি জানান।

Ad
Ad

তিনি জানান, এই ঘটনায় মো. বিলাল হোসেন সরদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার সঙ্গে আরও তিনজন জড়িত থাকার প্রাথমিক তথ্য রয়েছে। গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Ad

পুলিশ সুপার বলেন, ‘ঘটনাটি ছিল সম্পূর্ণ আলামতবিহীন। তদন্ত ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অল্প দিনেই আমরা হত্যার রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছি। পুলিশ অন্যান্য জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।’

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি মাদারীপুর সদর উপজেলার দুধখালি ইউনিয়নের দুর্গাবদী গ্রামের জয়নাল বেপারীর বাড়ির পাশের ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেদহ উদ্ধার করা হয়। তদন্তে মাঠপর্যায়ের গোয়েন্দা তৎপরতা, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন সূত্র বিশ্লেষণের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। তিনি দক্ষিণ বিরাঙ্গল, সদর থানা, মাদারীপুরের বাসিন্দা সিরাজ সরদার (৫৬)।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






শরীয়তপুরে ভক্ত হত্যায় পীর গ্রেফতার
শরীয়তপুরে ভক্ত হত্যায় পীর গ্রেফতার
৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:৪৩:৪৭




৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বন্টন
৮ প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বন্টন
৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:০৭:৩৭


Follow Us