স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: মন্ত্রণালয়ের বদলির আদেশ জারির প্রায় চার মাস পার হলেও নতুন কর্মস্থলে যোগদান করেননি পঞ্চগড়ের বোদা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা এ.কে.এম ওয়াহিদুজ্জামান। এ ঘটনায় তাকে পত্র প্রাপ্তির তিন কর্মদিবসের মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগদানের জন্য কঠোর নির্দেশ দিয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তর।
১১ মার্চ বুধবার মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিনাত আরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।


অফিস আদেশ সূত্রে জানা গেছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ২৭ নভেম্বর ২০২৫ তারিখের ৩২.০০.০০০০.০২৮.১২.০০৭.২৪ (অংশ-০৮).৩২২ নম্বর স্মারকে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে বোদা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা এ.কে.এম ওয়াহিদুজ্জামানকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বদলি করা হয়।

তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি এখন পর্যন্ত বদলীকৃত কর্মস্থলে যোগদান করেননি বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে। এমতাবস্থায়, তাকে পত্র প্রাপ্তির তিন কর্মদিবসের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available