নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১২ মার্চ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের মমিনপুর বাজারে মেসার্স জমশেদ ট্রেডার্স পেট্রোলিয়ামে এ অভিযান পরিচালনা করা হয়।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল এমরান খান।

তিনি জানান, অভিযানে মমিনপুর বাজারে অবস্থিত জমশেদ ট্রেডার্সে অবৈধভাবে জ্বালানি তেল মজুদের প্রমাণ পাওয়া যায়। এ কারণে মমিনপুর গ্রামের আরশেদ আলীর ছেলে মো. জমশেদ (৪৫) কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে নলডাঙ্গা থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল এমরান খান বলেন, ভোক্তার স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available