• ঢাকা
  • |
  • শুক্রবার ২৫শে বৈশাখ ১৪৩৩ সকাল ০৯:৩০:২০ (08-May-2026)
  • - ৩৩° সে:
নোয়াখালীতে ১৪০০ লিটার ডিজেলসহ গ্রেফতার ৪

নোয়াখালীতে ১৪০০ লিটার ডিজেলসহ গ্রেফতার ৪

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে ১৪০০ লিটার অবৈধভাবে মজুদ করা ডিজেল ও একটি ভাউচার গাড়িসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।১৮ এপ্রিল শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনউদ্দিন। এর আগে ১৭ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেফতাররা হলেন- মো. রাশেদ (৩৮), ভাউচার গাড়ির চালক মো. নাছির উদ্দিন (৪৭), মো. শিহাব উদ্দিন (২২) ও মো. মাকসুদ (৩২)। তারা সবাই সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গেছে, চর মটুয়া ইউনিয়নের উদয় সাধুর হাট দক্ষিণ বাজারের আব্দুল মালেক অয়েল স্টোরে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে ডিজেল মজুদ করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।অভিযানে অবৈধভাবে ডিজেল মজুদ ও বিক্রির অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৪০০ লিটার ডিজেল ও একটি লাল রঙের ভাউচার গাড়ি জব্দ করা হয়।ডিবির ওসি মো. মহিনউদ্দিন জানান, আটকদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।