• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে চৈত্র ১৪৩২ বিকাল ০৫:০০:১৭ (11-Apr-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ১৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, গ্রেফতার ২

১১ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৫৩:৫৭

নারায়ণগঞ্জে ১৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুদ ও বিক্রির উদ্দেশ্যে রাখা সাড়ে ১৩ হাজার লিটার ডিজেলসহ ২টি ট্যাংক লরি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

১০ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়েজ উদ্দিন।

Ad
Ad

গ্রেফতার মো. জসিম (৩৮) ও মোহাম্মদ হোসেন ভূঁইয়া (৩০) ওই ফিলিং স্টেশনের কর্মচারী।

Ad

অভিযানে অবৈধভাবে মজুদ করা প্রায় ১৩ হাজার ৫০০ লিটার ডিজেলসহ দুটি ট্যাংক লরি জব্দ করা হয়। পাশাপাশি জ্বালানি সরবরাহে ব্যবহৃত ফিলিং স্টেশনের দুটি মিটার সংযুক্ত ট্যাংক সিলগালা করা হয়। জব্দ ট্যাংক লরি দুটি পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানায় হেফাজতে নেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, ‘অভিযানে বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ট্যাংক লরিগুলো জব্দ করা হয়েছে। এসব লরিতে আনুমানিক ১৩ হাজার ৫০০ লিটার ডিজেল মজুদ ছিল।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নোয়াখালীতে আগুনে পুড়ে ১২ দোকান ছাই
নোয়াখালীতে আগুনে পুড়ে ১২ দোকান ছাই
১১ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪২:৪১










Follow Us