• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:৩৯:০৮ (14-Mar-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা ও র‍্যালী

১৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:১৭:৩৬

রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা ও র‍্যালী

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

১৪ মার্চ শনিবার সকালে “রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গুর প্রতিকার” স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়।

Ad
Ad

রোগ নিয়ন্ত্রণ, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকার নির্দেশনায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাঙ্গুনিয়া, চট্টগ্রামের বাস্তবায়নে এ আলোচনা সভা ও র‍্যালীর আয়োজন করা হয়।

Ad

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাব জামিলা।

কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে আশপাশ পরিষ্কার রাখা, কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়া এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন থাকতে হবে। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




আরডিজেএ’র ইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠিত
আরডিজেএ’র ইফতার ও দোয়া মহফিল অনুষ্ঠিত
১৪ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৪:০২








Follow Us