রাঙ্গুনিয়ায় ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা ও র্যালী
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।১৪ মার্চ শনিবার সকালে “রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গুর প্রতিকার” স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচি পালন করা হয়।রোগ নিয়ন্ত্রণ, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকার নির্দেশনায় এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাঙ্গুনিয়া, চট্টগ্রামের বাস্তবায়নে এ আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাব জামিলা।কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে আশপাশ পরিষ্কার রাখা, কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেওয়া এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন থাকতে হবে। এ সময় ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।