রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৪ মার্চ শনিবার বিকেলে উপজেলার ইসলামপুর এলাকায় অবস্থিত বিবিসি-২ নামের একটি ইটভাটায় এ অভিযান পরিচালনা করা হয়।


ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ অভিযানে নেতৃত্ব দেন। এ সময় অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়ায় ইটভাটাটিকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। অভিযানে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ বলেন, অবৈধভাবে মাটি কাটার অভিযোগ প্রমাণিত হওয়ায় ইটভাটাটিকে জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available