পিরোজপুর প্রতিনিধি : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন এমপি বলেন, "আইন-শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। কোনো অপরাধীই আইনের হাত থেকে রক্ষা পাবে না।
হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। দুষ্কৃতীরা কোন দলের নয়, কোন ব্যক্তিরও নয়, সে যত বড়ই ক্ষমতাশীল হোক না কেন শাস্তির আওতায় তাকে আসতেই হবে এমনটাই হুঁশিয়ারি দিয়ে তিনি আরো বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার না ঘটে সেজন্য প্রশাসনকে কঠোর হস্তে দমন করার জন্য নির্দেশ দেন। একটি নৃশংস হত্যাকাণ্ড সমাজে আতঙ্ক সৃষ্টি করে, ১৩ মার্চ পূর্ব সারেঙ্গাঠি এলাকায় মামুন মোল্লার ইটভাটায় সংঘটিত গোপাল চন্দ্র দাসের নৃশংস হত্যা ঘটনার ২৪ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার করায় নেছারাবাদ থানা ও সংশ্লিষ্ট প্রশাসনকে তিনি ধন্যবাদ জানিয়ে সর্বোচ্চ সহযোগিতার কথা জানান।


সোমবার (১৬ মার্চ) রাত ৮ টায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাটি ইউনিয়নের পূর্ব সারেঙ্গাঠি এলাকায় গোপাল চন্দ্র দাসের হত্যাকাণ্ডের ঘটনা পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী এ সব কথা বলেন"। একটি নৃশংস হত্যাকাণ্ড সমাজে আতঙ্ক সৃষ্টি করে।

প্রতিমন্ত্রী স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্বেগ-উৎকণ্ঠার কথা শোনেন। জনগণের স্বার্থ রক্ষা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।
ঘটনাস্থল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ এই হত্যাকাণ্ড ঘটনায় জড়িত সম্রাট ও রাজুকে গ্রেপ্তার করা হয়েছে , এবং রাজুকে রিমেন্ডে আনা হয়েছে নেছারাবাদ থানা ইনচার্জ প্রতিমন্ত্রীকে জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available