মো. সুমন গাজী, উত্তর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার বৃন্দাবন এলাকায় সড়কের পাশ থেকে পোড়া মরদেহ উদ্ধারের ১৬ দিন পর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সমিতির ঋণের টাকা পরিশোধ না করায় তাঁকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ আগুন দিয়ে গুমের চেষ্টা করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় গাজীপুর জেলা পুলিশ। এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, নিহত যুবকের নাম আতিকুর রহমান (৩২)। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার কামালপুর গ্রামের তাইজুল ইসলামের ছেলে।


গ্রেপ্তারকৃতরা হলেন ইমরান হাসান (২৪), টুটুল হাসান (২০), নাজমুল (৩৫), কামাল হোসেন (৩২), রুহান (২৩) ও আকবর (২৯)। তাঁদের মধ্যে প্রধান আসামি ইমরান আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ভোরে স্থানীয় লোকজন বৃন্দাবন এলাকার আঞ্চলিক সড়কের পাশে আগুনে পোড়া অবস্থায় একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিচয় শনাক্তে কাজ শুরু হয় এবং এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়। পরে আধুনিক প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে অজ্ঞাতপরিচয় মরদেহটির পরিচয় শনাক্ত করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available