• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৮:২৩ (28-Mar-2026)
  • - ৩৩° সে:

আড়াইহাজারে অতিরিক্ত ভাড়া আদায়, ২ চালককে জরিমানা

২৮ মার্চ ২০২৬ বিকাল ০৩:০৮:৫৭

আড়াইহাজারে অতিরিক্ত ভাড়া আদায়, ২ চালককে জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই সিএনজি চালককে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

২৭ মার্চ শুক্রবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

Ad
Ad

এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারায় চালক বাদশাকে ৫শ’ টাকা এবং শাকিলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অর্ধশতাধিক চালককে সতর্ক করা হয়।

Ad

প্রশাসন জানিয়েছে, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা
কলা গাছের সঙ্গে এ কেমন শত্রুতা
২৮ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩০:৪২





Follow Us