• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:০৪:১৬ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে চড়া দামে পেট্রোল বিক্রি ও অবৈধ মজুদের দায়ে জরিমানা

২৮ মার্চ ২০২৬ রাত ০৮:৫২:৩৭

শ্রীপুরে চড়া দামে পেট্রোল বিক্রি ও অবৈধ মজুদের দায়ে জরিমানা

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি এবং অবৈধভাবে জ্বালানি তেল মজুদের অপরাধে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

২৮ মার্চ শনিবার বিকেলে উপজেলার মাওনা প্রশিকা মোড় এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

মাওনা প্রশিকা মোড় এলাকার কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত ১১৬ টাকা লিটারের পেট্রোল ২২০ টাকা দরে বিক্রি করছিলেন এমন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে প্রশাসন। শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে ঝটিকা অভিযান চালায়।

অভিযানকালে ঘটনার সত্যতা মেলায় এবং সাধারণ ভোক্তাদের পকেট কাটার অকাট্য প্রমাণ পাওয়ায় অভিযুক্ত দুই দোকানিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া জব্দকৃত পেট্রোল তাৎক্ষণিকভাবে সাধারণ গ্রাহকদের মাঝে সরকার নির্ধারিত ১২০ টাকা লিটার দরে বিক্রি করে দেওয়া হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us