• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:১৭:৫০ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা লক্ষাধিক

৫ এপ্রিল ২০২৬ রাত ০৮:০৭:৫৫

নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা লক্ষাধিক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ২টি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৫ এপ্রিল রোববার সকালে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় অবৈধ ইটভাটা পরিচালনার অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ৪নং ধারা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি ইটভাটায় কর্মরত শ্রমিক ও কর্মচারীদের এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার। এসময় পুলিশ ও র‍্যাব সদস্যরা মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।

নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার জানান, ‘জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনা আজকের অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
২২ জুন ২০২৬ সকাল ০৯:৪০:৫৫




সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
২২ জুন ২০২৬ সকাল ০৮:৫৭:৫১



Follow Us