• ঢাকা
  • |
  • বুধবার ২৫শে চৈত্র ১৪৩২ বিকাল ০৪:৪৮:২৩ (08-Apr-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে দূষণকারী ৩ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

৮ এপ্রিল ২০২৬ সকাল ১১:৫৫:৪৭

নারায়ণগঞ্জে দূষণকারী ৩ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সদর উপজেলায় ইটিপি ছাড়াই তরল বর্জ্য উৎপাদনকারী তিনটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে জেলা প্রশাসন।

৭ এপ্রিল মঙ্গলবার জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এসব প্রতিষ্ঠানের বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হয় এবং মিটার খুলে নেওয়া হয়।

Ad
Ad

এর আগে, একই দিন জেলা প্রশাসনের নেতৃত্বে ফতুল্লা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইসদাইর এলাকার বাংলাদেশ ডাইং অ্যান্ড প্রসেসিং ইন্ডাস্ট্রি, কুতুবআইল এলাকার বিসমিল্লাহ নিট ডাইং অ্যান্ড ফিনিশিং মিল এবং সস্তাপুর এলাকার হাজী রসুল ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের মিটার খুলে নেওয়া হয়।

Ad

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে জেলা পুলিশ, ডিপিডিসি এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সুনিম সোহানা বলেন, ‘পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারী শিল্পপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন তৃষা
সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখ খুললেন তৃষা
৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪২:০৩

পেটের অতিরিক্ত মেদ কমাতে করণীয়
পেটের অতিরিক্ত মেদ কমাতে করণীয়
৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১৭:০১



গ্রিন লাইফ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
গ্রিন লাইফ হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৩০:৩০

গাজীপুরে ডাকাত দলের হামলায় নারীর মৃত্যু
গাজীপুরে ডাকাত দলের হামলায় নারীর মৃত্যু
৮ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:২৯:০৪






Follow Us